বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ - ১৫:৫৩
ইরানের সার্বভৌমত্বের প্রতি চীনের সমর্থন, একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

হাওজা নিউজ এজেন্সি— ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে ইরানের জনগণের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে দেশটির ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চীনের প্রতিনিধি সতর্ক করে বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত ক্রমেই দীর্ঘস্থায়ী হচ্ছে এবং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, “নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন ইরানের প্রতি সমর্থন জানায়।”

চীনা প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের নিজস্ব উন্নয়নপথের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি মানবাধিকারের অজুহাতে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান, যা ইরানের জনগণের জীবনযাত্রার পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।

তিনি আরও জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিরসনে সংলাপ ও আলোচনাই একমাত্র পথ। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কূটনৈতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।
 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha